লাভ ডেথ & রোবটস্ সিরিজ রিভিউ LOVE DEATH and ROBOTS Review

LOVE DEATH and ROBOTS Review

 [Season : 03] 
“দারুন জিনিশ আপনারা সবসময়ই এড়িয়ে যান। সমস্যা এটাই”
              সময় পেলে এই সিরিজ’টি দেখুন।

{tocify} $title={Table of Contents}

বিখ্যাত দুই পরিচালক টিম মিলার এবং ডেভিড ফিঞ্চারের চোখ ধাঁধাঁনো অ্যানিমেশন এন্থলজি সিরিজ “লাভ ডেথ & রোবটস্“। 
লাভ ডেথ & রোবটস্
(image credit: Netflix)
যার প্রতিটি গল্পে রয়েছে অসাধারণত্ব। ভালোবাসা / লোভ / বাস্তবতা / অতিপ্রাকৃত / কল্প-বিজ্ঞানের মিশ্রনে তৈরি গল্প-গুলো অবশ্যই অন্য রকম আকর্ষণীয়। শিক্ষনীয়ও বটে। 
এই সিরিজের লক্ষনীয় বিষয় হল___ 
বেশির ভাগ গল্পই Dystopian era নিয়ে। 
[-লড়াই – মৃত্যু – রোবট – আবেগ – কল্পবিজ্ঞান – শিক্ষা-]
◾১ম সিজন – দারুন ছিলো। 
◾২য় সিজন – অনেকটা হতাশা-জনক ছিল। 
৩য় সিজন এসেছে এবার। কেমন তার গল্পগুলো…(?)
[NO_SPOILER] 
ভিন্ন ভিন্ন ৯টি গল্প নিয়ে ৭ থেকে ১৭মিনিটের ৯টি পর্ব। 
◾EPISODE NO: 01◾
পোষ্ট ডেস্টোপিয়ান গল্প। পৃথিবী ধ্বংস হয়েছে বহুদিন আগে। তিনটি রোবট পৃথিবীতে আসে খোজ করতে যে কোনো মানুষ জীবিত আছে কিনা। সন্ধান পায় একটি ভিডিও ক্লিপের। স্পেস-শীপে করে একজন মানুষ পৃথিবী থেকে mars এ পাড়ি জমিয়েছেন। যাক, একজন মানব সন্তান জীবিত। কিন্তু কে সে…? 😂
RATING : 3.5/5. 
◾EPISODE  NO. 02◾
কিছু নাবিকের গল্প। হঠাৎ তাদের জাহাজে আক্রমণ করে একটি বিশালাকার কাকড়া। মারতে শুরু করে সবাইকে। সে মাংসাশী। নাবিক’রা সেই জন্তুটির সাথে একটি সন্ধি করে তাদের জীবনের বিনিময়ে। তারপর…
-দারুন এপিসোড।  
RATING : 3.5/5. 
◾EPISODE NO. 03◾
এটি দু’জন নভোচারীর গল্প। স্পেসশীপ ধ্বংস হয়ে যায় আর একজন মারা যায়। তার লাশ নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা করে অন্যজন। শেষ ঠিকানায় – মৃত্যু। 
-গল্পের ফিলোসফি দারুন। 
RATING : 3/5. 
◾EPISODE NO. 04◾ 
 Zombie apocalypse story. দেড় ঘন্টার জম্বি ফিল্ম এখানে আপনি ৫মিনিটে দেখতে পাবেন। সাত মিনিটের এপিসোড কিন্তু গল্প শেষ ৫মিনিটে। দারুন লেগেছে। 
RATING : 4/5 
◾EPISODE NO.05◾
একদল সৈনিক একটি সাইবর্গ ভাল্লোকের পাল্লায় পড়ে। জীবন বাচাতে লড়াইয়ের গল্প….. 
সংলাপ বেশ ফানি এটার। ভালো লেগেছে। 
RATING : 3.5/5 
◾EPISODE NO.06◾
মআনব প্রজাতির অস্তিত্ব রক্ষায় ভিন্ন প্রজাতির সাহায্য কামনায় দূর কোনো গ্রহে আগমন এক মানবের। 
ভালো লাগেনি। সবচেয়ে দূর্বল এপিসোড মনে হল। 
RATING : 1.5/5. 
◾EPISODE NO. 07◾
এক কৃষকের গুদাম ঘরে হামলা চালায় একদল বুদ্ধি-সম্পন্ন ইদুঁর। গুদাম রক্ষায় কৃষক নিয়ে আসে রোবট। শুরু হয় তুমুল লড়াই – রোবট আর ইদুরের। 
– পুরো গল্পটাই চমৎকার। শেষটাও দারুন। 
RATING : 4/5. 
◾EPISODE NO. 08◾
বিশেষ মিশনে যায় একদল সৈনিক। গুহার ভিতর প্রবেশ করে আর অবাক কান্ড…. সেখানে পড়ে আছে মানব কঙ্কাল।  একদম ফ্রেস কঙ্কাল। শরীরে কোনো রক্ত মাংসের চিহ্নমাত্র নেই। শুধু হাড্ডি। কে করলো..? 
– ভালো লেগেছে এটাও। 
RATING : 3/5. 
◾EPISODE NO. 09◾
প্রাচীনকালের গল্প। এক জঙ্গলের মাঝখানে একটি পুকুর আর সেই পুকুরেই বসবাস এক দেবীর। যার শরীর জুড়ে স্বর্ন-অলংকার। 
সেগুলো ছিনিয়ে নিতে ও তার শিকার করতে পুকুর পাড়ে আসে একদল সৈন্য ও ডাকিনী। শুরু হয় লড়াই…. 
লোভ – ভালোবাসা – লোভ – মৃত্যু। 
সেরা গল্প এই সিজনের। ডিস্টার্বিংও বটে। 
মিউজিক জাস্ট অসাধারণ ছিলো আর ভিজুয়ালও। 
RATING : 4.5/5. 
পরিশেষে, এখনো না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। 
[HIGHLY RECOMMENDED]- এই সিজন দারুন। 
📌 SEASON : 03 RATING : ⭐⭐⭐⭐
~[ পোস্ট ক্রেডিটঃ সাইফ ]~

Post view: 0 views

template-parts/single/ single-layout 97
134
Scroll to Top